বাউফলে উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাউফলে উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বাউফলে উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাউফলে উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি: বাউফলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের ক্রমবর্ধমান তাপমাত্রা সহনশীল পর্যায়ে নিয়ে আসা এবং টেকশই উন্নয়ন লক্ষমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।২২ এপ্রিল সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও সরকারি অফিস আদালতের পতিত জমিতে এসব বৃক্ষ রোপন করা হয়।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত ১০ দিনে ৫ লক্ষ ও সর্বমোট এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শতাধিক প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।উপজেলা ছাত্রলীগের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইউএনও মো. বশির গাজী, ওসি শোণিত কুমার গায়েন, সমাজসেবা অফিসার মনিরুজ্জামান, মৎস অফিসার মো. মাহাবুব আলম তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রানাফ আতিক সাদ্ এবং কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা ছাত্রলীগের সদস্য মো. ইলিয়াস হোসেন প্রমুখ।উপজেলার বিভিন্ন স্থানে সারা বছরজুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের উপস্থিত নেতা-কর্মীরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

ফরিদপুরে পুলিশের উপর হামলা, ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফরিদপুরে পুলিশের উপর হামলা, ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাকৃবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাকৃবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মন্তব্য করুন