কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা, কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধকে কোপানোর অভিযোগ

কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা, কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধকে কোপানোর অভিযোগ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা, কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধকে কোপানোর অভিযোগ

কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা, কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধকে কোপানোর অভিযোগ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা দেওয়ায় বৃদ্ধসহ তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে।১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাজিপুর আমলি আদালতে কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলামসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।এর আগে মঙ্গলবার ৩০ জানুয়ারি কাজিপুর পৌর এলাকার বেরিপোটল গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই ভাই বৃদ্ধ আব্দুস সামাদ, সাইফুল ইসলাম এবং আব্দুস সামাদের স্ত্রী আসমা খাতুন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাউন্সিলর মিনা ও তার স্বামী জহুরুল ইসলাম সামাদের ঘর ভেঙে জমির ওপর দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টা করে। এ সময় প্রবীণ আব্দুস সামাদ ও সাইফুল ইসলাম বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে জহুরুলসহ তাদের স্বজনরা আব্দুস সামাদ ও সাইফুল ইসলামকে মারধর করে রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তাদের বাঁচাতে আব্দুস সামাদের স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে জানতে কাউন্সিলর মিনা খাতুনের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বেরিপোটল গ্রামে মারামারির খবর শুনে পুলিশ পাঠানো হয়। এতে দু'পক্ষের লোকজন আহত হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

বরিশালে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

গাজীপুরে নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে নির্মাণ হচ্ছে রাস্তা

গাজীপুরে নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে নির্মাণ হচ্ছে রাস্তা

কাস্টমস অফিসারকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

কাস্টমস অফিসারকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

ভোলার লালমোহনে কুপিয়ে ৬ জনকে জখম

ভোলার লালমোহনে কুপিয়ে ৬ জনকে জখম

মন্তব্য করুন