কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত

কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত

কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবী সজল করকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে সন্ত্রাসীরা। ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে বের হওয়ার পর আদালতের ফটকের সামনে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।আহত আয়কর আইনজীবী সজল কর কুমিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। তিনি মনোনয়ন পত্র জমা দিতে ৫ মিনিট বিলম্ব করায় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাননি।আহত সজল করের জেঠাত ভাই সমীর বলেন, আমি ও আমার ভাই আদালত থেকে বের হয়ে প্রধান ফটকে আসার পর একটি মাইক্রোবাস এসে আমাদের পথরোধ করে। পরে মাইক্রোবাস থেকে দ্রুত ৫/৬ জন যুবক হকিস্টিক নিয়ে নেমে আমার ভাই সজলকে মারধর করে রক্তাক্ত আহত করে।এ সময় আমি ওই মাইক্রোবাসে আমাদের স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপালের পিএস সমীর সরকার ও আমাদের গ্রামের হারাধন চন্দ্র দাসকে বসা অবস্থায় দেখেছি। আহত সজল করকে প্রথমে কুমিল্লা ট্রমা সেন্টার, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র জানায়, আহত সজল কর বিভিন্ন সময় তার বাড়ির জমি দখল, হামলা, মারধর-মামলা নিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিতেন। এমপি প্রাণ গোপালের লোকদের বিরুদ্ধে কথা অভিযোগ এনে কথা বলতেন। এমপি প্রাণ গোপালের সাথেও তার সম্পর্ক ভালো ছিল না। সব মিলিয়ে হয়তো এই জন্যই তার উপর হামলা হয়েছে বলে স্থানীয় সূত্র জানান।এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এ বিষয়ে আমরা অবগত নই। কেউ এখনো কোনো অভিযোগ করেনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রাজাপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২

রাজাপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২

রামপালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর

রামপালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর

কুমারখালীতে ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত ৩

কুমারখালীতে ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত ৩

বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, প্রতিবাদ করায় পিতাসহ ৪ জন আহত

বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, প্রতিবাদ করায় পিতাসহ ৪ জন আহত

সেনবাগে নির্বাচনী প্রচারমাইক ভাঙচুর-লুটপট, আহত ২

সেনবাগে নির্বাচনী প্রচারমাইক ভাঙচুর-লুটপট, আহত ২

মন্তব্য করুন