কচুয়ায় আগুনে পুড়ল ২০ ব্যবসা প্রতিষ্ঠান

কচুয়ায় আগুনে পুড়ল ২০ ব্যবসা প্রতিষ্ঠান

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কচুয়ায় আগুনে পুড়ল ২০ ব্যবসা প্রতিষ্ঠান

কচুয়ায় আগুনে পুড়ল ২০ ব্যবসা প্রতিষ্ঠান

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলিয়ারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোটবড় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২২ মে বুধবার রাত ১০টায় অখিল চন্দ্রের লন্ড্রি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে বাজারে আগুন ছড়িয়ে পড়ে।কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম, স্থানীয়রাসহ মিলে ১ ঘণ্টা অবিরাম চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে ব্যবসায়ীদের ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের মালামালসহ প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ জানান, পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো পরিমল ও সুভাস দেবনাথের ২টি ফার্মেসি, আ. মালেকের ১টি মুরগির দোকান, গিয়াস উদ্দিনের ১টি মুদি দোকান, চন্দন, কামাল ও লিটনের মালামালের ৩টি মনোহরি দোকান ও মালামাল রাখার ৩টি গোডাউন, ধরেন্দ্র নাথের ১টি সেলুন, কামালের ১টি গ্যাস সিলিন্ডার দোকান, কামাল হোসেনের ১টি ফাস্ট ফুড দোকান, কাজলের ১টি ডেকোরেশনের দোকান ও কয়েকটি খালি দোকান ঘরসহ ছোট বড় ২০টি দোকান পুড়ে যায়।সংবাদ পেয়ে রাতেই কচুয়া উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি নীতিমালা অনুযায়ী সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।এসময় পশ্চিম সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি সদস্য সুজনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা আরো জানান, দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তারা সব হারিয়ে এখন নি:স্ব। তাই আর্থিক সহযোগিতার জন্য প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়ায় কার্টুন ও জুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়ায় কার্টুন ও জুটের গোডাউনে আগুন

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

মাগুরছড়া গ্যাসকূপে অগ্নিকাণ্ডের ২৭ বছরেও ক্ষতিপূরণ দেয়নি অক্সিডেন্টাল

মাগুরছড়া গ্যাসকূপে অগ্নিকাণ্ডের ২৭ বছরেও ক্ষতিপূরণ দেয়নি অক্সিডেন্টাল

কুয়েতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত

কুয়েতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, ১৭ কক্ষ ভস্মীভূত

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, ১৭ কক্ষ ভস্মীভূত

মন্তব্য করুন