কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।৮ এপ্রিল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।কালীগঞ্জ থানার এস আই মহিদুল ইসলাম জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

সিরাজদিখানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

মন্তব্য করুন