গাংনীতে বাস চাপায় নিহত ১, শিশুসহ আহত ৪

গাংনীতে বাস চাপায় নিহত ১, শিশুসহ আহত ৪

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

গাংনীতে বাস চাপায় নিহত ১, শিশুসহ আহত ৪

গাংনীতে বাস চাপায় নিহত ১, শিশুসহ আহত ৪

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বাস চাপায় বুলবুল হোসেন (৪২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশু-নারীসহ আরও ৪ জন।২০ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলার চেংগাড়া গ্রামে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত বুলবুল হোসেন উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আহতরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের মীর মেজবাউল ইসলামের ছেলে বাসের হেলপার নাহিদ ইসলাম (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে আবু বক্কর (২০), গাংনী শহরের হাসপাতাল বাজার এলাকার তৌফিকুর রহমানের ছেলে তৈয়বুর রহমান (৮) ও মালশাদহ গ্রামের পল্লব হোসেন (৩০)।বাসযাত্রী পল্লব হোসেন বলেন, বাসের চালক খোস গল্প করছিলেন। বাসটি দ্রুতগামী হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতেই দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মেহেরপুর থেকে এসবি পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চেংগাড়া ফতাইপুর নামক স্থানে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা খড়িবোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান ও বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ভ্যান চালক বুলবুল হোসেনসহ ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন বুলবুলকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, পুলিশের একটি টিম নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

নওগাঁয় গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, হাসপাতালে ছেলে জুনাইদ

নওগাঁয় গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, হাসপাতালে ছেলে জুনাইদ

ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মন্তব্য করুন