প্রকাশ : ০৩ ফেব্রুয়ারী ২০২৪ ১২:২৫ পিএম
খানসামায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণী এবং অভিভাবকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২ টায় স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ স ম গোলাম কিবরিয়া জেহাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. মহব্বত আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দুর্নীতি ও সন্ত্রাস মাদক মুক্ত হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করতে হবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
খানসামায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত