বরিশালে ডাকাতির মামলায় ৪ জন গ্রেফতার

বরিশালে ডাকাতির মামলায় ৪ জন গ্রেফতার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বরিশালে ডাকাতির মামলায় ৪ জন গ্রেফতার

বরিশালে ডাকাতির মামলায় ৪ জন গ্রেফতার

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে ডাকাতির মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, স্বর্ণ, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ২৫ অক্টোবর বুধবার দুপুরে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য জানান। গ্ৰেফতাররা হলেন, বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের চাটরা গ্রামের বাদল খানের ছেলে মুছা খান (২১), একই এলাকার নুর মোহাম্মদ খলিফার ছেলে পলাশ খলিফা (৩৩), জালাল সিকদারের ছেলে সাগর সিকদার (২৩) ও আব্দুল আজিজ খানের ছেলে মাসুদ খান (৪০)।পুলিশ সুপার বলেন, গত ২০ অক্টোবর রাতে উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. রফিকুল ইসলাম খলিফার (৫৪) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জানালার গ্লাস ভেঙে রফিকুল ইসলামের বাড়িতে ডুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারা আলমিরা থাকা নগদ ১ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।পরে এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম ইসলাম বাকেরগঞ্জ থানায় ১ টি ডাকাতি মামলা দায়ের করেন। ঐ মামলার পর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পলাশ খানের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে। এছাড়া মুছা খানের বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মানিকগঞ্জে ৪৮ ভরি স্বর্ণালঙ্কারসহ ২ ডাকাত গ্রেফতার

মানিকগঞ্জে ৪৮ ভরি স্বর্ণালঙ্কারসহ ২ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে ‘জনি গ্যাঁং’ এর মূলহোতাসহ ৯ জন আটক

ডাকাতির প্রস্তুতিকালে ‘জনি গ্যাঁং’ এর মূলহোতাসহ ৯ জন আটক

ডাকাতির প্রস্তুতিকালে ‘জনি গ্যাঁং’ এর মূলহোতাসহ ৯ জন আটক

ডাকাতির প্রস্তুতিকালে ‘জনি গ্যাঁং’ এর মূলহোতাসহ ৯ জন আটক

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ২৬ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ২৬ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ২৬ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ২৬ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট

মন্তব্য করুন