মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ নৌকা বাইচ

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ নৌকা বাইচ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ নৌকা বাইচ

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ নৌকা বাইচ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ নৌকা বাইচ। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় ধলেশ্বরী নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড় জুড়ে দর্শনার্থীর ঢল নামে।স্থানীয় সরকার দিবস উপলক্ষে ১৮ সেপ্টেম্বর সোমবার ৩টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা সন্ধ্যা অবধি চলে।নৌকা বাইচ প্রতিযোগিতার উপলক্ষে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের ধামরাই নানা এলাকা থেকে অসংখ্য মানুষ ধলেশ্বরী নদীর দু’পাড়ে ভিড় জমান।দর্শকের টান টান উত্তেজনার মধ্যেই বাইচের নৌকার মাঝিরা হাঁক দিলেন হেঁইয়ো রে হেঁইয়ো। দর্শকদের হর্ষধ্বনি আর হাততালি বাড়তি উৎসাহ জোগাচ্ছিল নৌকাগুলোকে।স্থানীয় মনপুরা সেতু উৎসুক দর্শণার্থীতে ভরে যায়। দূর দূরান্ত থেকে নৌকা বাইচ দেখতে আসেন নারী-পুরুষ, শিশুসহ সকল বয়সের লোকজন। অনেকেই পরিবার পরিজন নিয়ে ডিঙি নৌকা, ইঞ্জিন চালিত নৌকাসহ ঘুরে বেড়ান নদীতে।নদীর তীরে বসে গ্রামীণ মেলা। অনেকে নৌকায় করেও বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন।এ সময় আয়োজিত নৌকা বাইচে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শাহিনা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, দীঘি ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জনতা এক্সপ্রেস, সোনার তরী ও গাজি বাড়ি এমন বাহারি নামে ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলায় প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ জয়লাভ করে গাজী বাড়ি নৌকাটি। জনতা এক্সপ্রেস দ্বিতীয় এবং সোনার তরী তৃতীয় হয়ে ১টি করে  এলইডি টেলিভিশন পুরস্কার লাভ করে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

হবিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

মহাদেবপুরে রিভার পার্কে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহাদেবপুরে রিভার পার্কে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

নৌকা বাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল

নৌকা বাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল

মন্তব্য করুন