প্রকাশ : ০৫ জুন ২০২৪ ০৭:৫৬ এএম
দাগনভূঞা ভবন দখলের চেষ্টায় গৃহকর্তার মৃত্যু, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল রোডের বহুতল ভবন ভূঞা ম্যানশন দখলের চেষ্টাকালে নির্যাতনের শিকার গৃহকর্তা আবদুল গফুর ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান) ও ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনকে প্রধান আসামি করা হয়। এছাড়া আরও ৬ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় মামুন ছাড়া অন্যান্য আসামিরা হলো- আমান উল্যাহপুর এলাকার নির্মল সাহার ছেলে দহন সাহা, রুহিনী সাহার ছেলে নির্মল সাহা, চয়ন সাহা, জগতপুর এলাকার আবদুল ওহাবের ছেলে আইয়ুব আলী, কালা মিয়ার ছেলে ছেরাজুল হক প্রকাশ হক ও ইকবালসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।
৪ জুন মঙ্গলবার দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২ জুন রোববার দাগনভূঞা আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান হত্যা মামলাটি রেকর্ড করতে আদেশ দেন।
উল্লেখ্য, ২৯ মে বুধবার (উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়) হাসপাতাল রোডের ৫ তলা ভবন দখল করতে ৫০/৬০ সন্ত্রাসী নারকীয় তাণ্ডব চালিয়েছে। এ সময় ক্যান্সার আক্রান্ত আবদুল গফুর ভূঁইয়া হামলার শিকার হন।
এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার ভোরে ঢাকায় নেয়ার সময় পথে তিনি মারা যান। এ ঘটনায় দাগনভূঞা উপজেলা সর্বসাধারণের মাঝে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
দাগনভূঞা ভবন দখলের চেষ্টায় গৃহকর্তার মৃত্যু, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা