ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে উপচে পড়া ভিড়

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে উপচে পড়া ভিড়

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে উপচে পড়া ভিড়

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে উপচে পড়া ভিড়

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারও ষাটগম্বুজ মসজিদে ৩টি জামাতে প্রায় অর্ধলাখ দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।চারস্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ১১ এপ্রিল বৃহস্পতবার সকাল সাড়ে ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শেখ।ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন। সকাল ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৮টায় তৃতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ষাটগম্বুজ মসজিদে।হযরত খানজাহানের (রহ:) অমর সৃষ্টি সাড়ে ৬০০ বছরের পূর্বে নির্মিত ষাটগম্বুজ মসজিদে এবারের তিনটি ঈদের জামাতে মসজিদের ভিতর ছাড়াও বাইরের দুটি প্যান্ডেলে প্রায় অর্ধলাখ দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি-অগ্রগতি কামানা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা এক অন্যের সাথে কোলাকুলি করেন।এদিকে খানজাহান (রহ:) মাজার শরীফে সকাল ৮টায় ঈদের জামাতে ইমামতি করবেন খানজাহান (রহ:) মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমাদ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডুতে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডুতে ঈদ উদযাপন

দক্ষিণখানে ঈদের ছুটিতে ৫ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি

দক্ষিণখানে ঈদের ছুটিতে ৫ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি

দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাটে

দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাটে

বঙ্গবন্ধু সেতুতে ঈদযাত্রার ৭ দিনে টোল আদায় পৌনে ১৭ কোটি

বঙ্গবন্ধু সেতুতে ঈদযাত্রার ৭ দিনে টোল আদায় পৌনে ১৭ কোটি

বাস কাউন্টারে নেই টিকিট, দু’একটি থাকলেও দাম দ্বিগুণ

বাস কাউন্টারে নেই টিকিট, দু’একটি থাকলেও দাম দ্বিগুণ

মন্তব্য করুন