নাটোরে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা

নাটোরে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নাটোরে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা

নাটোরে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরে শীতের সকালের মিষ্টি খেজুরের রস। খেজুর রস সংগ্রহের সেই ঐতিহ্যবাহী দৃশ্যের দেখা মিলছে নাটোরে। এখানকার গাছিরা দুপুরের পর থেকে গাছ চেঁছে মাটির শূন্য হাড়ি ঝুলিয়ে দিচ্ছেন। পরদিন ভোর থেকেই খেজুর রস সংগ্রহ এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এই অঞ্চলের খেজুরের রস থেকে তৈরি গুড়ও বেশ প্রসিদ্ধ। যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।স্থানীয়রা বলেন, যদিও আগের মতো এতো বেশি খেঁজুর গাছের সারি আর দেখা যায় না, এরপরও যে গাছগুলো আছে শীতের শুরুতে গাছিরা সেগুলো প্রস্তুত করতে শুরু করেছেন।নাটোরের কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, নাটোরে প্রায় ৩শ’ হেক্টর জমিতে আছে ৬ লক্ষাধিক খেজুর গাছ। শীত মৌসুমের ৭৫ দিনে এসব গাছ থেকে উৎপাদন হবে ১০ হাজার মেট্রিক টনের বেশি খেজুর গুড়। যার বাজার মূল্য প্রায় শত কোটি টাকা।এ বিষয়ে নাটেোরের জেলা প্রশাসক আবু নাছের  ভূঁঞা বলেন, নাটোরের খেজুর রস থেকে তৈরি গুড়ের ঐহিত্য রক্ষায় নজরদারী ও তৎপরতা অব্যাহত আছে। বাজারে এই গুড় বিক্রয় করে যাতে গাছিরা লাভবান হয় সেই বিষয়ে নজর রয়েছে জেলা প্রশাসনের। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

জেল-জরিমানায়ও বন্ধ হচ্ছে না ভেজাল গুড়ের কারখানা

জেল-জরিমানায়ও বন্ধ হচ্ছে না ভেজাল গুড়ের কারখানা

খেজুর গুড়ের এলাকা ফরিদপুরেই ভেজালে সয়লাব

মধুপুর গড়ে খেজুরের রস ও চাটি গুড়ের অপার সম্ভাবনা

মধুপুর গড়ে খেজুরের রস ও চাটি গুড়ের অপার সম্ভাবনা

মন্তব্য করুন