নওগাঁয় কারামুক্ত নারী পেল সেলাই মেশিন, বন্দিরা পেল রঙ্গিন টিভি

নওগাঁয় কারামুক্ত নারী পেল সেলাই মেশিন, বন্দিরা পেল রঙ্গিন টিভি

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নওগাঁয় কারামুক্ত নারী পেল সেলাই মেশিন, বন্দিরা পেল রঙ্গিন টিভি

নওগাঁয় কারামুক্ত নারী পেল সেলাই মেশিন, বন্দিরা পেল রঙ্গিন টিভি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত এক নারীকে দেওয়া হয়েছে সেলাই মেশিন, আর বন্দিদের মাঝে চারটি এলইডি টিভি বিতরণ করা হয়েছে।২৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় কারা ফটকে কারামুক্ত এক নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক গোলাম মওলা। ‘কারাগার শাস্তির কেন্দ্র নয়, কারাগার হোক সংশোধনাগার’ প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে অপরাধী সংশোধন ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে কারামুক্ত এক নারীকে সেলাই মেশিন প্রদান করাসহ কারাবন্দিদের চিত্তবিনোদনের জন্য ৪টি রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়।এ সময় জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, কারাগারে থাকা দন্ডপ্রাপ্ত ও সাধারণ হাজতিদের অপরাধ সংশোধনের নিমিত্তে কারাগারে হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থা রাখা আছে। যাতে আসামিরা এখান থেকে মুক্তি লাভের পর কর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারে।এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহম্মেদ, জেলা সমাজ সেবার উপ পরিচালক নুর মোহাম্মদ, জেলার এনায়েত উল্যাহ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক লোকমান আলী, বেসরকারি কারা পরিদর্শক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, বেসরকারি কারা পরিদর্শক ও সাবেক নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ এবং কারাগারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

স্মাইল স্বাবলম্বী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

স্মাইল স্বাবলম্বী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

স্মাইল স্বাবলম্বী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

স্মাইল স্বাবলম্বী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

দেবীদ্বারে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের প্রশিক্ষণ

দেবীদ্বারে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের প্রশিক্ষণ

আরজু মনির জন্মদিনে লক্ষ্মীপুর যুবলীগের সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল

আরজু মনির জন্মদিনে লক্ষ্মীপুর যুবলীগের সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল

বীরগঞ্জে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বীরগঞ্জে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মন্তব্য করুন