পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ আটক ৪

পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ আটক ৪

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ আটক ৪

পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ আটক ৪

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ চার জন মাদক কারবারিকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ।১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার ১৯ এপ্রিল পীরগাছা থানায় মামলা করার পর আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়েছে।আটক কারবারিরা হলো- পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামের মৃত-বাদসা মিয়ার ছেলে সাব্বির আহমেদ ওরফে আব্দুস সালাম মিয়া (৪০), হোসেন আলীর ছেলে শাজাহান মিয়া (৩৫), ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার খাইরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২০) ও ফুলমতি খড়া পাড়া এলাকার জিয়াউল হকের ছেলে একরামুল হক (২৪)।রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার রাতে পীরগাছা থানা এলাকায় পুলিশ পরির্দশক (তদন্ত) সেলিমুর রহমান সেলিমের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে পীরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এস.আই রফিকুল ইসলাম রফিক, এস.আই ফজলে রাব্বী, এ.এস.আই আলতাব হোসেনসহ থানার একদল পুলিশ সদস্য।অভিযানে ওই এলাকার সাব্বির আহমেদ ওরফে আব্দুস সালাম মিয়ার বসত বাড়ি থেকে ৩৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে এবং মাদক উদ্ধার করা হয়।এ এসপি সি নজরুল ইসলাম আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের নির্দেশে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ওসি তদন্ত সেলিমুর রহমান সেলিম প্রেসবিফ্রিং করে ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, আমরা নিয়মিত অভিযানে ৩৫ কেজী গাঁজাসহ ৪ জনকে আটক করি। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে রংপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

বন্যা দুর্গত মানুষের পাশে মৌলভীবাজার জেলা পুলিশ

বন্যা দুর্গত মানুষের পাশে মৌলভীবাজার জেলা পুলিশ

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

মন্তব্য করুন