চালের মোকামে হঠাৎ খাদ্যমন্ত্রীর হানা, অবৈধ মজুতের দায়ে ২ গুদাম সিলগালা

চালের মোকামে হঠাৎ খাদ্যমন্ত্রীর হানা, অবৈধ মজুতের দায়ে ২ গুদাম সিলগালা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

চালের মোকামে হঠাৎ খাদ্যমন্ত্রীর হানা, অবৈধ মজুতের দায়ে ২ গুদাম সিলগালা

চালের মোকামে হঠাৎ খাদ্যমন্ত্রীর হানা, অবৈধ মজুতের দায়ে ২ গুদাম সিলগালা

কুষ্টিয়া প্রতিনিধি: হঠাৎ চালের দাম বৃদ্ধির কারণ খুঁজতে মিনিকেট চালের (সরু চাল) অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছেন খোদ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।৩১ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি খাজানগর চালের মোকামে উপস্থিত হন। এ সময় একটি মিলের গুদামে প্রায় ৪০০ টন ধানের মজুত খুঁজে পান মন্ত্রী।সুবর্ণা অটো রাইস মিলের মালিক জিন্নাহ আলম অন্য একটি মিলের গুদামে অবৈধভাবে এ ধান মজুদ করেছিলেন। মন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক গুদামটি সিলগালা করা হয়। এছাড়া একই ব্যক্তির মালিকানাধীন একটি আটা মিলের গুদামে ১৫০ টন গমের অবৈধ মজুদ পেয়ে সেটিও সিলগালার নির্দেশ তিনি।এদিন মন্ত্রী পর্যায়ক্রমে খাজানগর মোকামের অন্যতম মিনিকেট চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশ এগ্রো ফুড, সুবর্ণা এগ্রো, স্বর্ণা এগ্রো ফুড, আল্লার দান এগ্রো এবং রশিদ এগ্রো ফুড পরিদর্শনে যান। এসব চালকল ও এর গুদাম ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী। প্রায় প্রতিটি মিলেই কিছু না কিছু অসঙ্গতি খুঁজে পান তিনি। এর মধ্যে আল্লার দান এগ্রো ফুডের একটি গুদামে প্রায় ৪০০ টন ধানের মজুত দেখতে পান তিনি। পরে জানা যায়, ওই ধানের মালিক সুবর্ণা এগ্রো ফুডের স্বত্বাধিকারী জিন্নাহ আলম। পরে জিন্নাহ আলমের আটার মিলে প্রায় ১৫০ টন গমের মজুতও খুঁজে পান মন্ত্রী। তিনি তাৎক্ষণিক গুদাম দুটি সিলগালা করার নির্দেশ দেন।মন্ত্রী এ সময় সংশ্লিষ্ট মিল মালিকদের ভর্ৎসনা করেন। পাশাপাশি তিনি কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেনকেও ভর্ৎসনা করেন। তিনি খাদ্য নিয়ন্ত্রকে বলেন, ‘এসব অনিয়ম কেন এতো দিন চোখে পড়েনি। সব কিছু যদি আমাকে দেখতে হয়, তাহলে তোমরা এখানে কি কর।’ এ সময় খাদ্যমন্ত্রী গণমাধ্যমকর্মীদের জানান, অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।এ অভিযানে মন্ত্রীর সঙ্গে খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজাসহ খাদ্য বিভাগের কর্মকর্তা এবং চালকল মালিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা: খাদ্যমন্ত্রী

শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা: খাদ্যমন্ত্রী

চাল ছাঁটাই-পলিশ বন্ধে আইন করা হয়েছে: খাদ্যমন্ত্রী

চাল ছাঁটাই-পলিশ বন্ধে আইন করা হয়েছে: খাদ্যমন্ত্রী

বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী

বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী

মন্তব্য করুন