ইছামতী নদীতে নৌকা বাইচ: বসেছে গ্রাম্যমেলা

ইছামতী নদীতে নৌকা বাইচ: বসেছে গ্রাম্যমেলা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ইছামতী নদীতে নৌকা বাইচ: বসেছে গ্রাম্যমেলা

ইছামতী নদীতে নৌকা বাইচ: বসেছে গ্রাম্যমেলা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ইছামতী নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থীদের উপস্থিতি। সড়কের ২পাশে বসেছে গ্রাম্যমেলা, নদীতে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে রাজধানীর পাশে নবাবগঞ্জের দিঘীরপাড় নওমোজাহীদ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় শত বছরের ঐতিহ্যেবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার। বিকেল হতেই ঢাকা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নৌকা বাইচ দেখতে ভীড় করে হাজারো মানুষ। দুই পাড়ে কেউ আবার ট্রলার ভাড়া করে গান-বাজনা নিয়ে বাইচ উপভোগ করেন।দিঘীরপাড় মোড় থেকে বাগমারা ব্রীজ পর্যন্ত প্রতিযোগিতা করে ২টি করে নৌকা। আয়োজিত অনুষ্ঠানে ৮-১০ টি নৌকা অংশ নেয়। এসময় বান্দুরা থেকে কামাল এন্ড সন্স প্রথম স্থান অধিকার করে। পরে বিজয়ী নৌকা মালিক কামাল হোসেনের হাতে পুরস্কার হিসেবে মোটরসাইকেল (প্রতিকী চাবি) তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বক্তব্য শেষে প্রতিটি নৌকার মালিকদের হাতে সান্তনা পুরস্কার তুলে দেয়া হয়।পনিরুজ্জামান তরুন বলেন, নৌকা বাইচ নবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা । নবাবগঞ্জবাসীর প্রচেষ্ঠায় গ্রামবাংলায় নৌকা বাইচ এখনও টিকে আছে। আমরা চাই সকলের সার্বিক সহযোগিতায় আগামীতে নৌকা বাইচ আরও বড় পরিসরে আয়োজন করার ।  
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

হবিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

মহাদেবপুরে রিভার পার্কে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহাদেবপুরে রিভার পার্কে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

নৌকা বাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল

নৌকা বাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল

মন্তব্য করুন