বেলকুচিতে স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে

বেলকুচিতে স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বেলকুচিতে স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে

বেলকুচিতে স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে জিমহা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত শিশুর মা-সহ পরিবারের আরও চার সদস্য।২৬ ফেব্রুয়ারি সোমবার রাতে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।মৃত জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন- মা পারভীন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা।স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় ইফতার করার সময় মহল্লার দোকান থেকে স্যালাইন কিনে সরবত তৈরি করেন পারভীন। ওই সরবত খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন।সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি পাউডার গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এ সময় তার তিন সন্তান জিম, রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা অসুস্থ হয়ে পড়েন।অসুস্থ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে আসার পর জিমহা নামের তিন বছরের শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু

মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর মরদেহ মিললো বিলে

মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর মরদেহ মিললো বিলে

মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর মরদেহ মিললো বিলে

মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর মরদেহ মিললো বিলে

মেহেরপুরে নবজাতকের মৃত্যুতে ক্লিনিক মালিকের জেল-জরিমানা

মেহেরপুরে নবজাতকের মৃত্যুতে ক্লিনিক মালিকের জেল-জরিমানা

মন্তব্য করুন