শরীয়তপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

শরীয়তপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

শরীয়তপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

শরীয়তপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় রাস্তা দিয়ে হাঁটার সময় বিষধর সাপের কামড়ে সেকান্তর বেপারী (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।১৮ মে শনিবার বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। সেকান্তর বেপারী বড় নওগাঁ গ্রামের মৃত জুলমত আলী বেপারীর ছেলে।স্থানীয়ভাবে জানা যায়, বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সেকান্তর বেপারী। পথে বিষধর একটি সাপ কামড় দিলে স্থানীয় ও স্বজনরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে দিদারুল বেপারী বলেন, বাবা সকালে পরিবারের সবার সঙ্গে খাওয়া শেষে বাজারে যাওয়ার জন্য বের হন। কাঁচা রাস্তা দিয়ে কিছুদূর যাওয়ার পরে তাকে বিষধর সাপে কামড় দেয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ডামুড্যা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমে সাপ ও পোকামাকড়ের উৎপাতে এলাকাবাসী আতঙ্কে আছেন। ধারণা করা হচ্ছে, বিষধর সাপের কামড়ে সেকান্তরের মৃত্যু হয়েছে।শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, সাপে কাটা একজন রোগী হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু হাসপাতালে আনতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

ধামরাইয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

ধামরাইয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

দৌলতখানে রাসেল ভাইপারের কামড়ে ৩ বিড়ালের মৃত্যু

দৌলতখানে রাসেল ভাইপারের কামড়ে ৩ বিড়ালের মৃত্যু

ঝিনাইদহে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

মন্তব্য করুন