প্রকাশ : ২৩ জুন ২০২৩ ০১:৪৬ পিএম
দৌলতপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২৩ জুন শুক্রবার বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আ. ক. ম. সরওয়ার জাহান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সাইফুল ইসলাম শেলী দেওয়ান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর অনার্স কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, সরদার আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসানুল আস্কার হাসু, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দৌলতপুরে আমরা গ্রুপিংয়ের রাজনীতি চাই না। সকল বিভেদ ভুলে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
দৌলতপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত