মেহেরপুরের বাতাস যেন আগুনের হল্কা, ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

মেহেরপুরের বাতাস যেন আগুনের হল্কা, ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মেহেরপুরের বাতাস যেন আগুনের হল্কা, ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

মেহেরপুরের বাতাস যেন আগুনের হল্কা, ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

মেহেরপুর প্রতিনিধি: ভয়াবহ তাপদাহে রাজধানীসহ প্রায় গোটা দেশই বিপর্যস্ত হয়ে পড়েছে। আর বরাবরের মতো তাপমাত্রায় রেকর্ড করে গত ১৪ দিন ধরে মেহেরপুরে অতিবাহিত হচ্ছে তীব্র দাবদাহ। জেলাজুড়ে বাতাসে যেন বইছে জ্বলন্ত আগুনের হল্কা।২৬ এপ্রিল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুরে রেকর্ড করা হয় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এ জেলায়।একটানা ১৪ দিন তীব্র থেকে অতি তীব্র তাপদাহে হাসপাতালে বেড়েই চলেছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগীর ভিড় বাড়ছে, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। গরমজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছেন শতাধিক রোগী। শয্যা সংকুলান না হওয়ায় রোগীরা হাসপাতালের বারান্দা ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।২৬ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জেলার তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে। এ সময়ে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

শিবচরে ১৩টি কোরবানির গরু ও ৩ হাজার মুরগি পুড়ে ছাই

শিবচরে ১৩টি কোরবানির গরু ও ৩ হাজার মুরগি পুড়ে ছাই

বজ্রপাতে বজ্রনিরোধক তালগাছে আগুন! এলাকায় আতঙ্ক

বজ্রপাতে বজ্রনিরোধক তালগাছে আগুন! এলাকায় আতঙ্ক

চাটখিলে জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান

চাটখিলে জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান

নিয়ামতপুরে বিদ্যুতের খুঁটির পাশে বাঁশঝাড় কাটতে বলায় হুমকি

নিয়ামতপুরে বিদ্যুতের খুঁটির পাশে বাঁশঝাড় কাটতে বলায় হুমকি

মন্তব্য করুন