প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ০৫:৫২ এএম
প্রথম আলোর সাংবাদিক শামস আদালতে, শুনানী হবে দুপুরে
নিজস্ব প্রতিবেদক: সাভারে কর্মরত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আদালতে হাজির করা হয়েছে। দুপুরে তার মামলার শুনানী অনুষ্ঠিত হবে।
৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে আদালতে আনা হয়।
বর্তমানে তাকে রাজধানীর সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগ সুত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এরআগে স্বাধীনতা দিবসে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে বুধবার ভোরের দিকে গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
প্রথম আলোর সাংবাদিক শামস আদালতে, শুনানী হবে দুপুরে