প্রকাশ : ২৩ মে ২০২৩ ০৬:৩২ এএম
গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে।
দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন।
কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী স্কুলে অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য রাজধানী জর্জ টাউনের দু’টি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২০