ক্ষুদ্র ও মাঝারী শিল্পের রফতানি সম্ভাবনা বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে: স্পিকার

ক্ষুদ্র ও মাঝারী শিল্পের রফতানি সম্ভাবনা বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে: স্পিকার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ক্ষুদ্র ও মাঝারী শিল্পের রফতানি সম্ভাবনা বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে: স্পিকার

ক্ষুদ্র ও মাঝারী শিল্পের রফতানি সম্ভাবনা বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে এবং তিনি এসএমই শিল্পের উন্নয়নেও নিরলস কাজ করে চলেছেন। ক্ষুদ্র ও মাঝারী শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সকলকে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের রফতানি সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে।৭ অক্টোবর শনিবার রাজধানীস্থ ওয়েস্টিন হোটেলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক আয়োজিত ‘ইমপ্রুভিং এক্সপোর্ট ক্যাপাবিলিটিস অফ এসএমই’সঃ সাকসিডিং গ্লোবালি আপন এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকলস এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের অ্যাম্বাসাডর ইসা ইউসুফ আলদুহাইলান বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম।  ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পায়নের সুবিধার্থে কাজ করে যাচ্ছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ডিসিসিআই’র উদ্যোগে এসএমই’র সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সেমিনার খুবই সময়োপযোগী, এই সেমিনারের মাধ্যমে এসএমই সেক্টরের আরও অনেক সম্ভাবনা খুঁজে বের করতে হবে।তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে এমএমই সেক্টরের অবদান প্রায় ত্রিশ ভাগ, যা প্রশংসনীয়। তিনি বলেন, এই সেক্টরের রফতানি সক্ষমতা বৃদ্ধির জন্য সঠিক ও কার্যকর নীতি গ্রহণের পাশাপাশি অর্থায়ন ও অবকাঠামোগত উন্নয়নেও ব্যবস্থা নিতে হবে।স্পিকার বলেন, এসএমই সেক্টরের সকল ধরনের প্রতিবন্ধকতা নিরসনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার পথ সুগম করতে হবে। এসময় তিনি ডিসিসিআই’র সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠানটি দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গতিশীলতা আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।স্পিকার এসময় এধরণের সেমিনার আয়োজনের জন্য ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে ধন্যবাদ জানান। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে স্পিকারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ব্যারিস্টার মো. সমীর সাত্তার।ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তারের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনা করেন তরঙ্গ’র সিইও কোহিনুর ইয়াসমিন, পিপলস লেদার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপন পরিচালক রেজবিন বেগম, বেঙ্গল মিট প্রসেসিং লিমিটেডের সিইও এ এফ এম আসি্ফ‌ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ কবির আহমেদ এবং এক্সপোর্ট প্রোমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।সেমিনারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিনিধিবৃন্দ, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, উদ্যোক্তা, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

রফতানির পরিমাণ বাড়াতে আমদানির বিকল্প নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

রফতানির পরিমাণ বাড়াতে আমদানির বিকল্প নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ই-কমার্স বিষয়ক মতামত

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ই-কমার্স বিষয়ক মতামত

টি-২০ বিশ্বকাপ ঘিরে হায়ার টেলিভিশনের আকর্ষণীয় অফার

টি-২০ বিশ্বকাপ ঘিরে হায়ার টেলিভিশনের আকর্ষণীয় অফার

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

স্পিকারের সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে: স্পিকার

বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে: স্পিকার

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মন্তব্য করুন