এবার কাঁচা মরিচের কেজি ৪৮০ টাকা

এবার কাঁচা মরিচের কেজি ৪৮০ টাকা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

এবার কাঁচা মরিচের কেজি ৪৮০ টাকা

এবার কাঁচা মরিচের কেজি ৪৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আমদানির খবরে গত দুইদিন দাম কিছুটা কমলেও ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। এক রাতের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ২২০ থেকে ২৮০ টাকা। এখন প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪৮০ টাকা। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা।৫ জুলাই বুধবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত দুইদিন ছিলো ২০০ থেকে ২৬০ টাকা।রাজধানীর সিপাহীবাগ বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতা নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের মত কৃষিপ্রধান দেশে কাঁচা মরিচ কিনতে হচ্ছে ৫০০ টাকা করে, এর চেয়ে ভয়ংকর আর কি হতে পারে?একই প্রশ্ন তুলে রামপুরা বাজারের এক ক্রেতা বলেন, পেঁয়াজের পর কাঁচা মরিচকে নিয়ে চলছে তামাশা। তা না হলে একদিনের ব্যবধানে মরিচের দাম কেমনে ২০০ টাকা থেকে ৫০০ টাকা হয়? এগুলো দেখার কি কেউ নেই?কারওয়ান বাজারের ব্যবসায়ী ফজলুল হক বলেন, বৃষ্টি-বন্যার কারণে কাঁচা মরিচের সরবরাহ কম। ভারত থেকে যে পরিমাণ মরিচ আসার কথা ছিলো, সে পরিমাণ আসেনি। চাহিদার তুলনায় মরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।এদিকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে বলে দাবি করছেন ক্রেতারা।এর আগে, ঈদের সময় দেশের কোথাও কোথাও ৬০০ টাকা থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রির খবর পাওয়া গেছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

রফতানির পরিমাণ বাড়াতে আমদানির বিকল্প নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

রফতানির পরিমাণ বাড়াতে আমদানির বিকল্প নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ই-কমার্স বিষয়ক মতামত

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ই-কমার্স বিষয়ক মতামত

টি-২০ বিশ্বকাপ ঘিরে হায়ার টেলিভিশনের আকর্ষণীয় অফার

টি-২০ বিশ্বকাপ ঘিরে হায়ার টেলিভিশনের আকর্ষণীয় অফার

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বাড়লেও দামে উর্ধ্বগতি

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বাড়লেও দামে উর্ধ্বগতি

হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের

হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের

হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের

হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের

হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ২০ টাকা

হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ২০ টাকা

মন্তব্য করুন