ববির যেকোন অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত

ববির যেকোন অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ববির যেকোন অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত

ববির যেকোন অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত

ববি প্রতিনিধি: শৃঙ্খলার স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেকোন সংগঠনের অনুষ্ঠান নির্দিষ্ট সময়ে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যা পরবর্তী কোন অনুষ্ঠান হলে তা রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৮ ফেব্রুয়ারি বুধবার প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কার্যক্রম চলাকালীন সময়ে কোন প্রকার উচ্চ শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। আযান ও নামাজের সময় অবশ্যই শব্দযন্ত্র সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।যে বিষয় নিয়ে আবেদন করবেন, তা স্পষ্ট করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট সংগঠনের উপদেষ্টামন্ডলীর সুপারিশসহ আবেদন করতে হবে। অনুষ্ঠানের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগ/সংগঠনের শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরামর্শক্রমে যেকোন ধরনের অনুষ্ঠানের তারিখ ও সময় পরিবর্তন, সাময়িক স্থগিতকরণ অথবা বাতিল করার ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।প্রক্টর ড. আব্দুল কাইউম জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ বা সংগঠন তাদের সাংগঠনিক বা সাংস্কৃতিক কোন প্রোগ্রাম করার জন্য প্রক্টর অফিসের অনুমতি নেওয়ার জন্য আবেদন করেন। আবেদনপত্রে স্পষ্ট বিবরণী না থাকায় প্রক্টরিয়াল টিম শৃঙ্খলাজনিত পরিকল্পনা গ্রহণ করতে সমস্যার সম্মুখীন হয়। তাই পরবর্তীতে কোন প্রোগ্রামের অনুমতি নেওয়ার ক্ষেত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নেতৃত্বে জয়নাল ও শাহাদাত

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নেতৃত্বে জয়নাল ও শাহাদাত

কোটা পুনর্বহালের প্রতিবাদে ববিতে বিক্ষোভ সমাবেশ

কোটা পুনর্বহালের প্রতিবাদে ববিতে বিক্ষোভ সমাবেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপেই ৯৪ শতাংশ ভর্তি সম্পন্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপেই ৯৪ শতাংশ ভর্তি সম্পন্ন

উন্নয়নের পথে নারীদের বিচরণ নিয়ে ববি শিক্ষার্থীদের ভাবনা

উন্নয়নের পথে নারীদের বিচরণ নিয়ে ববি শিক্ষার্থীদের ভাবনা

উন্নয়নের পথে নারীদের বিচরণ নিয়ে ববি শিক্ষার্থীদের ভাবনা

উন্নয়নের পথে নারীদের বিচরণ নিয়ে ববি শিক্ষার্থীদের ভাবনা

মন্তব্য করুন