মাভাবিপ্রভিতে এবিসির নতুন কমিটি গঠন

মাভাবিপ্রভিতে এবিসির নতুন কমিটি গঠন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

মাভাবিপ্রভিতে এবিসির নতুন কমিটি গঠন

মাভাবিপ্রভিতে এবিসির নতুন কমিটি গঠন

মাভাবিপ্রভি প্রতিনিধি: ব্রাহ্মণবারিয়া, কুমিল্লা ও চাঁদপুর থেকে আগত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘এসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর’-এর ২০২৪ কেবিনেটের কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসেবে  অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সাকিব মনোনীত হয়েছেন।২০ মার্চ বুধবার রাতে সংগঠন এবিসির আয়োজনে ইফতার মাহফিলে এসোসিয়েশনের উপদেষ্টা অর্থনীতি বিভাগের লেকচারার আরিফুল ইসলামের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আরিফ আহমেদ অনিক, শাহজালান মজুমদার সুজন, এস. এম. হাসিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. নুর হোসেন ও মার্জিয়া রহমান সাবিহা। সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত। সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল ও মুজাহিদ উজ্জ্বল। দফতর সম্পাদক মিমতাজুল ইসলাম তামীম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান খান সিয়াম। অর্থ সম্পাদক মো. কামাল মিয়া। সাংস্কৃতিক সম্পাদক উৎস মজুমদার। ক্রীড়া সমৃপাদক মো. লুৎফুর রহমান।  উপ-ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম মাসুম।এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বলেন, এবিসি এসোসিয়েশনটি সুনামের সাথে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। ভর্তি পরীক্ষার সময় পরিক্ষার্থীদের আবাসন সহায়তাসহ বিভিন্ন প্রয়োজনে সদস্যদের পাশে থাকে। এই তিন জেলার স্টুডেন্টরা ক্যাম্পাসে একটা পরিবার হয়ে সবসময় একে অপরের পাশে থাকে।তাছাড়া তিনি নতুন কমিটির উদ্দেশ্যে বলেন, নতুনরা যেন তাদের সৃজনশীল কাজের মাধ্যমে এসোসিয়েশনকে আরও গতিশীল ও প্রাণবন্ত করে তোলে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

বাজেট সম্পর্কে যা জানাল মাভাবিপ্রবি প্রশাসন

বাজেট সম্পর্কে যা জানাল মাভাবিপ্রবি প্রশাসন

বাকৃবিতে ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন

বাকৃবিতে ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন

ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সেলিম, সেক্রেটারি মহিউদ্দিন

ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সেলিম, সেক্রেটারি মহিউদ্দিন

ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সেলিম, সেক্রেটারি মহিউদ্দিন

ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সেলিম, সেক্রেটারি মহিউদ্দিন

মন্তব্য করুন