জাবির আল বেরুনী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

জাবির আল বেরুনী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

জাবির আল বেরুনী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

জাবির আল বেরুনী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল বেরুনী হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্বারকলিপি দেন তারা।৪ মার্চ সোমবার বেলা বারোটার দিকে আল বেরুনী হলের সামনে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের নিকট স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।প্রাধ্যক্ষের বিরুদ্ধে স্বারকলিপিতে উল্লেখিত বিষয়গুলো হলো- প্রাধ্যক্ষ হলে নিয়মিত না আসায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র তার বাসা ও বিভাগ থেকে স্বাক্ষর করতে হয়, হলের পাশ্ববর্তী লেক পরিষ্কারের বিষয়ে প্রাধ্যক্ষকে অবহিত করা হলেও তিনি দৃশ্যমান পদক্ষেপ নেননি, অপরিষ্কার লেকের কারণে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা, হলের সামনের সড়ক সংস্কার ও হলের অসমাপ্ত সংস্কার কাজ শেষ করার বিষয়টি প্রাধ্যক্ষকে অবগত করা হলেও তিনি ব্যবস্থা নেননি।এছাড়াও হলের ক্যান্টিন আড়াই মাস বন্ধ থাকার পরও হলের প্রাধ্যক্ষকে একাধিকবার অবহিত করা হলেও ক্যান্টিন চালু করার বিষয়ে তিনি পদক্ষেপ নেননি, হলে বারবার চুরির ঘটনা ঘটার পরেও প্রাধ্যক্ষকে অবহিত করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি তিনি, দীর্ঘদিন ধরে হলের সেলুন বন্ধ থাকলেও সেটি চালু করার বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি, হলের কোন সমস্যা প্রাধ্যক্ষকে অবহিত করতে গেলে তিনি শিক্ষকসুলভ আচরণ করেন না, হলের প্রাধ্যক্ষ পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় নিজের জমি দখলে হলের কর্মচারীদের ব্যবহার এবং মাঝেমধ্যে হল অফিসকে ব্যক্তিগত সেটেলমেন্ট অফিস হিসেবে ব্যবহার করেছেন।আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী আল আমিন হোসাইন বলেন, ‘প্রাধ্যক্ষ নিজের দায়িত্বের প্রতি উদাসীন। ছাত্রবান্ধব কোনো আচরণ তার মধ্যে পাইনি। ক্যান্টিন চালুর বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা তাকে কয়েক দফায় জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এক্ষেত্রে তার দায়িত্বের প্রতি অবহেলার কারণে পদত্যাগ দাবি করছি ।’প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৫ নভেম্বর আল বেরুনী হলে তিন কর্মচারী নিয়োগ দেয়াকে কেন্দ্র করে প্রভোস্টের অফিসে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হল অফিসে তালা দেয়ার পর নিয়োগ বোর্ড স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

সরকারি চাকরিতে ফের কোটা, জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

সরকারি চাকরিতে ফের কোটা, জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

মন্তব্য করুন