ইবিতে প্রথমবারের মতো মার্কেটিং বিভাগের সেলস ফেয়ার

ইবিতে প্রথমবারের মতো মার্কেটিং বিভাগের সেলস ফেয়ার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ইবিতে প্রথমবারের মতো মার্কেটিং বিভাগের সেলস ফেয়ার

ইবিতে প্রথমবারের মতো মার্কেটিং বিভাগের সেলস ফেয়ার

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো ‘সেলস ফেয়ার’ এর আয়োজন করা হয়েছে। বিভাগের ৫ম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা ৩য় বর্ষ ২য় সেমিস্টারের ‘বিজনেস মার্কেটিং’ কোর্সের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে এ মেলার আয়োজন করেছে।২৫ ফেব্রুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সকাল থেকে এ মেলার আয়োজন করা হয়। এদিন বেলা সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর সাইফুল ইসলাম।পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ মেলা পরিদর্শন করেন।এছাড়া মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক, সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক, ইবির সাবেক শিক্ষার্থী ও এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের কর্ণধার মো. মোকাদ্দেস হানিফ টলিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কোর্স শিক্ষক ও মেলার তত্ত্বাবধায়ক প্রভাষক মো. রুহুল আমিন। সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী নিশাত ও আরমান।মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ বলেন, মার্কেটিং বিভাগের এ সেলস ফেয়ার শিক্ষার্থীদের সেলসের বিষয়ে উৎসাহিত করবে। পাশাপাশি তারা হাতেকলমে শিক্ষা লাভ করবে। এসময় তিনি ‘সেলস ফেয়ার ২৪’ এর মিডিয়া পার্টনার হওয়ায় দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং দৈনিক ইত্তেফাকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ তথা বিশ্বের মার্কেটিং ইতিহাসে সবচেয়ে দূর্লভ একটি ঘটনা বাংলাদেশের মানুষকে বোতলজাত পানি পানে আগ্রহী করে তোলা। বছরের পর বছর ধরে মার্কেটিংয়ের কাজ করার ফলেই এটি সম্ভব হয়েছে। তারমানে মার্কেটিং হল একটি দর্শন। সেলস আর মার্কেটিংয়ের পার্থক্য এখানেই। এসময় তিনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিদেশমুখী না হয়ে কিংবা সরকারি চাকরির পেছনে না ছুটে মার্কেটিয়ার হওয়ার পরামর্শ দেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের কলাম ও ফিচার বিষয়ক সেমিনার

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের কলাম ও ফিচার বিষয়ক সেমিনার

৩ দফা দাবিতে ইবি শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন

৩ দফা দাবিতে ইবি শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন

সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন ধারণ করতে হবে: অ্যাড. শাহ মনজুরুল

সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন ধারণ করতে হবে: অ্যাড. শাহ মনজুরুল

মন্তব্য করুন