জাবিতে বঙ্গবন্ধু সম্পর্কিত পুস্তকের প্রচ্ছদ ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু

জাবিতে বঙ্গবন্ধু সম্পর্কিত পুস্তকের প্রচ্ছদ ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

জাবিতে বঙ্গবন্ধু সম্পর্কিত পুস্তকের প্রচ্ছদ ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু

জাবিতে বঙ্গবন্ধু সম্পর্কিত পুস্তকের প্রচ্ছদ ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কিত পুস্তকসমূহের প্রচ্ছদ ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ প্রদর্শনী চলবে।২৪ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ প্রদর্শনী উদ্বোধন করেন।উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কিত গ্রন্থের প্রচ্ছদ প্রদর্শনী যুগান্তকারী সিদ্ধান্ত। এটি বঙ্গবন্ধু সম্পর্কিত গ্রন্থের প্রচ্ছদের স্মারক হিসেবে গণ্য হতে পারে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুকে চেনা-জানার জানালা খুলে যাবে।’এ সময় উপাচার্য বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এম শামীম কায়সারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, কেন্দ্রীয় গ্রন্থাগারের অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদুর রহমানসহ আরও অনেকে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী

হাবিপ্রবিতে ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী

কুড়িগ্রামে ৪ দিনব্যাপী চিত্র শিল্পকর্মের প্রদর্শনী শুরু

কুড়িগ্রামে ৪ দিনব্যাপী চিত্র শিল্পকর্মের প্রদর্শনী শুরু

কুড়িগ্রামে ৪ দিনব্যাপী চিত্র শিল্পকর্মের প্রদর্শনী শুরু

কুড়িগ্রামে ৪ দিনব্যাপী চিত্র শিল্পকর্মের প্রদর্শনী শুরু

রং-তুলিতে মুক্তিযুদ্ধের গল্প বলছে খুদে শিল্পীরা

রং-তুলিতে মুক্তিযুদ্ধের গল্প বলছে খুদে শিল্পীরা

মন্তব্য করুন