দু’টি আন্তর্জাতিক সংস্থা থেকে ২ হাজার মার্কিন ডলার তহবিল পেলো ব্র্যাক শিক্ষার্থী হাসিবুল

দু’টি আন্তর্জাতিক সংস্থা থেকে ২ হাজার মার্কিন ডলার তহবিল পেলো ব্র্যাক শিক্ষার্থী হাসিবুল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

দু’টি আন্তর্জাতিক সংস্থা থেকে ২ হাজার মার্কিন ডলার তহবিল পেলো ব্র্যাক শিক্ষার্থী হাসিবুল

দু’টি আন্তর্জাতিক সংস্থা থেকে ২ হাজার মার্কিন ডলার তহবিল পেলো ব্র্যাক শিক্ষার্থী হাসিবুল

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাথী হাসিবুল হাসান আমেরিকার বিশ্ববিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং দ্যা নেচার কনজারভেন্সি থেকে ‘ইকোফ্লো রিভাইভ’ নামক কমিউনিটি প্রজেক্টের জন্য দুই হাজার মার্কিন ডলার তহবিল লাভ করেছেন। দুই মাসের এক্সটার্নশিপে মিঠাপানি এবং পরিবেশ সংরক্ষণে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে হাসিবুল হাসানকে এই তহবিল প্রদান করা হয়েছে।দুই মাসের এক্সটার্নশিপে মিঠা পানি সংরক্ষণে সমস্যা, বিশেষ করে ঢাকার বনানি লেক এবং কড়াইলের সমস্যা নিয়ে কাজ করেছেন হাসিবুল। মানুষের জীবনযাপন কীভাবে মিঠা পানি সংরক্ষণকে প্রভাবিত করছে সেটা জানতে তিনি স্থানীয় নেতৃবৃন্দ, পরিবেশবাদী এবং সমাজের বিভিন্ন মানুষের সাথে সক্রিয়ভাবে কাজ করেছেন।হাসিবুল হাসানের ইকোফ্লো রিভাইভ বনানি লেকের দূষণ এবং স্যানিটেশন সমস্যা সমাধানে কাজ করছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো করাইল বস্তিতে বসবাসকারী মানুষের জন্য লেকটিকে একটি টেকসই পানির উৎসে পরিণত করা।মিঠা পানি সংরক্ষণের বিষয়টিকে কার্যকরভাবে বোঝানোর জন্য গল্পের আকারে একটি ম্যাপ তৈরি করেছেন হাসিবুল। তিনি ১২জন শিক্ষার্থীকে গবেষণা কাজে সহায়তা করেন। তারা একসাথে ইকোফ্লো রিভাইভ গড়ে তোলেন এবং দুটি গবেষণা পত্র তৈরি করেন।  নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হাসিবুল হাসান বলেন, ‘এই প্রজেক্টটি আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছে এবং এর একটি ইতিবাচক প্রভাব রয়েছে।’ এক্সটার্নশিপে বিজ্ঞান এবং স্থানীয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন হাসিবুল। আর্কজিআইএস টুল ব্যবহার করে তিনি বিভিন্ন জটিল বিষয়গুলোকে সহজে সবার সামনে তুলে ধরতে শিখেছেন। সেই সাথে এর মাধ্যমে তিনি সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের সহযোগিতায় ইকোফ্লো রিভাইভ প্রকল্প শুরু করতে অন্যান্য ছাত্রদের অনুপ্রাণিত করেছেন।  হাসিবুল হাসান ব্র্যাক ইউনিভার্সিটির সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা, তিনি শিক্ষার্থীরা যাতে বিশ্বে ইতিবাচক প্রভাব রাখতে পারে সেই লক্ষ্যে কাজ করছেন এবং সেই সাথে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের গ্লোবাল এনগেজমেন্ট ফেলো। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু

ব্র্যাক ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ফিলিস্তিনের জনগণের প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির সংহতি প্রকাশ

ফিলিস্তিনের জনগণের প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির সংহতি প্রকাশ

মন্তব্য করুন