পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’ এই প্রতিযোগিতার আয়োজন করেছে।২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সদস্যরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাস্ট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক লামিয়া ইসলাম পৌষি বলেন, ‘২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে, এটি চলবে ২ মার্চ পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২৪টি দল অংশগ্রহণ করবে। চার রাউন্ড বিতর্কের পর কোয়ার্টাল ফাইনালের আট দলের নাম ঘোষণা করা হবে, একই সাথে সেরা বিতার্কিকদের নাম ঘোষণা করা হবে।’তিনি আরও বলেন, ‘১ মার্চ শুক্রবার বিতর্কের কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। ২ মার্চ শনিবার বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতির জ্ঞাপন করেছেন।’এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তাসিন রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হৃদয়, ৭ম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়ন পর্ষদের আহ্বায়ক মো. রেজওয়ান হক ও শাহরিয়ার রহমান নিলয়।এবারের বিতর্ক প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক কালবেলা, অনলাইন মিডিয়া দ্যা ডেইলি ক্যাম্পাস এবং স্থানীয় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক বিবৃতি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শিবু দাস এবং কৃপাসিন্ধু

লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শিবু দাস এবং কৃপাসিন্ধু

নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

বাকৃবিতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী টিম পথের পাঁচালি

বাকৃবিতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী টিম পথের পাঁচালি

মন্তব্য করুন