তিনতলা থেকে পড়ে গিয়ে আহত ববি শিক্ষার্থী

তিনতলা থেকে পড়ে গিয়ে আহত ববি শিক্ষার্থী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

তিনতলা থেকে পড়ে গিয়ে আহত ববি শিক্ষার্থী

তিনতলা থেকে পড়ে গিয়ে আহত ববি শিক্ষার্থী

বরিশাল প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একটি ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে তার ডান পা, দুই হাত এবং ঘাড় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।২৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে (রেজিস্ট্রার বিল্ডিং) এ দুর্ঘটনা ঘটে।আহত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। প্রশাসনিক ভবনের তিন তলার রেলিংয়ে বসে পড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি।বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেলিংয়ে বসে পড়ালেখা করার সময় অসাবধানতাবশত এক শিক্ষার্থী নিচে পড়ে গেছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি। এছাড়া সবাইকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যেন কেউ অযথা বহুতল ভবনের রেলিংয়ের পাশে অবস্থান না করে এবং সাবধানতার সঙ্গে চলাফেরা না করে।ভবনের রেলিংগুলোকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ভবনগুলোর রেলিং আরও সুরক্ষিত করার জন্য আজই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে প্রকৌশল শাখাকে যথাযথ নির্দেশনা দিয়েছেন উপাচার্য স্যার। একইসঙ্গে আহত শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি আমরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নেতৃত্বে জয়নাল ও শাহাদাত

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নেতৃত্বে জয়নাল ও শাহাদাত

কোটা পুনর্বহালের প্রতিবাদে ববিতে বিক্ষোভ সমাবেশ

কোটা পুনর্বহালের প্রতিবাদে ববিতে বিক্ষোভ সমাবেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপেই ৯৪ শতাংশ ভর্তি সম্পন্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপেই ৯৪ শতাংশ ভর্তি সম্পন্ন

যবিপ্রবিতে বিভাগের জুনিয়রের মাথা ফাটানোর অভিযোগ

যবিপ্রবিতে বিভাগের জুনিয়রের মাথা ফাটানোর অভিযোগ

কুমিল্লায় তীব্র গরমে একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ

কুমিল্লায় তীব্র গরমে একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ

মন্তব্য করুন