গুচ্ছের শেষ ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৯২ শতাংশ

গুচ্ছের শেষ ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৯২ শতাংশ

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

গুচ্ছের শেষ ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৯২ শতাংশ

গুচ্ছের শেষ ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৯২ শতাংশ

ইবি প্রতিনিধি: ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।১০ মে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ২টি একাডেমিক ভবনে ১ হাজার ৪১৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।‘সি’ ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. সাইফুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৩০৭ জন অর্থাৎ ৯২.৪৩ শতাংশ।অন্যান্য দিনের মতো আজও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. এ.এইচ.এম. আক্তারুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদসহ অনেকে তাঁর সঙ্গে ছিলেন।নকল ও প্রক্সিমুক্ত ভর্তি পরীক্ষা এবং ক্যাম্পাস ও আশেপাশের এলাকার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়। অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার-স্কাউট গ্রুপের সদস্যরা শৃঙ্খলারক্ষাসহ বিভিন্নভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের মূল ফটক ও একাডেমিক ভবনগুলোর সামনে সিট প্ল্যান সংবলিত ব্যানার লাগানো হয়।উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বছর ‘ডি’ ইউনিটভুক্ত ধর্মতত্ত্ব অনুষদের তিনটি ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৮৯০ জন ভর্তিচ্ছু। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd/admission) থেকে জানা যাবে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের কলাম ও ফিচার বিষয়ক সেমিনার

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের কলাম ও ফিচার বিষয়ক সেমিনার

৩ দফা দাবিতে ইবি শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন

৩ দফা দাবিতে ইবি শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন

সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন ধারণ করতে হবে: অ্যাড. শাহ মনজুরুল

সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন ধারণ করতে হবে: অ্যাড. শাহ মনজুরুল

মন্তব্য করুন