আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতা

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতা

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩  এর প্রথম দিনের রাউন্ডে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কাছে পরাজিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি।২৭ অক্টোবর শুক্রবার থেকে শুরু হওয়া প্রথমদিনের ট্যাব রাউন্ডে মুখোমুখি হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বনাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। বিতর্কের বিষয় ছিল, ‘এই সংসদ বিবেচনা করে যে সাহিত্যের কোন সামাজিক অথবা রাজনৈতিক সীমাবদ্ধতা থাকা উচিত নয়।’                                                  বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিক খায়রুল আনাম সৌহার্দ্য, তামান্না রহমান ও আম্মার হোসেন। দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশ নেয়।                    রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সব দিক দিয়েই অন্য অনেক নতুন বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে এবং এটা সম্ভব হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের গতিশীল নেতৃত্ব ও পাণ্ডিত্যপূর্ণ দক্ষতার কারণে। নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়কে বিতর্কে পরাজিত করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নানান সংকট ও প্রতিবন্ধকতা অতিক্রম করে মেধা ও মননশীলতার চর্চায় ছাত্র-ছাত্রীদের আন্তরিক ও ঐকান্তিক অংশগ্রহণ আমাকে মুগ্ধ করে। স্থায়ী অবকাঠামোর প্রকট সংকট থাকলেও আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা মেধা ও মননে বিশ্ববিদ্যালয় ধারণা লালন করেন, যার ফলেই তারা শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সমর্থ হচ্ছেন। আমরা প্রত্যশা করি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শ্রেণীকক্ষভিত্তিক পঠন-পাঠনের সাথে সংস্কৃতি ও সহশিক্ষামূলক কার্যক্রমের অন্তর্ভুক্তিতে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে উঠবে এবং জাতীয় উন্নয়নে প্রত্যাশিত অবদান রাখতে সমর্থ হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ চট্টগ্রাম বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফায়েজ-সিরাত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ চট্টগ্রাম বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফায়েজ-সিরাত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে ভর্তির হার ৯৬ শতাংশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে ভর্তির হার ৯৬ শতাংশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে শিক্ষক সমিতির প্রতিবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে শিক্ষক সমিতির প্রতিবাদ

সর্বজনীন পেনশন প্রত্যাখ্যান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির

সর্বজনীন পেনশন প্রত্যাখ্যান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-পাবিপ্রবির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-পাবিপ্রবির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মন্তব্য করুন