মাভাবিপ্রবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মাভাবিপ্রবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।৩ মে শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় অ্যাকাডেমিক ভবনে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি কেন্দ্রে ২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে উপস্থিতির হার ছিল ৯০-৯২ শতাংশ।পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।এছাড়া ভর্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলো বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি), রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি। এছাড়া ভর্তি পরীক্ষার্থী ও অবিভাবকদের জন্য বিনামূল্যে শরবত ও সুপেয় পানি বিতরণ করে সেন্ট্রাল ড্রামাটিক ক্লাব (সিডিসি)।উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

বেতাগীতে মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বেতাগীতে মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রায়পুরে এসএসসি-৯৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রায়পুরে এসএসসি-৯৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুমিল্লায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

কুমিল্লায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

বরিশালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

বরিশালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

মন্তব্য করুন