মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবির কর্মকর্তা শহিদুল

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবির কর্মকর্তা শহিদুল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবির কর্মকর্তা শহিদুল

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবির কর্মকর্তা শহিদুল

মাভাবিপ্রবি প্রতিনিধি: দক্ষ সংগঠক হিসেবে অবদানের জন্য নারী দিবস ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুল ইসলাম।১০ মার্চ রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগড়িতে ৩০ জনকে পুরস্কৃত করেন আয়োজক কমিটি।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তার।শহিদুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার ধূলবাড়ী গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি এমএম আলী কলেজ থেকে এইচএসসি, সরকারি সাদত কলেজ থেকে স্নাতক এবং বাঙলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০১৪ সালে  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিসার হিসেবে নিয়োগ পান।এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে ও দক্ষ সংগঠক হিসেবে এই পুরস্কার পাই। ২০১৪ সালে যখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি তখন  বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু নামে কোনো সংগঠন ছিল না এবং বিভিন্ন দিবস পালিত হতো না। সে সময় আমি আর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা মিলে  বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী এবং সংস্কৃতিমনা ৪০-৪৫ জনকে খুঁজে বের করি। বঙ্গবন্ধুর নামে একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করি। পরে এক সময় পূর্ণাঙ্গ কমিটিও হয়। বর্তমানে আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক  ।সে থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধু চিন্তা চেতনা আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। কেন্দ্র থেকে খুঁজ খবর নিয়ে দেখেছে আমি একজন দক্ষ সংগঠক পরে আমাকে এই পদকে মনোনিত করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

বাজেট সম্পর্কে যা জানাল মাভাবিপ্রবি প্রশাসন

বাজেট সম্পর্কে যা জানাল মাভাবিপ্রবি প্রশাসন

বাজেট সম্পর্কে যা জানাল মাভাবিপ্রবি প্রশাসন

বাজেট সম্পর্কে যা জানাল মাভাবিপ্রবি প্রশাসন

মাভাবিপ্রবিতে তথ্য অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে তথ্য অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে তথ্য অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে তথ্য অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির রবিউল

প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির রবিউল

মন্তব্য করুন