ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের নতুন ডিরেক্টর ড. শায়লা সুলতানা

ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের নতুন ডিরেক্টর ড. শায়লা সুলতানা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের নতুন ডিরেক্টর ড. শায়লা সুলতানা

ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের নতুন ডিরেক্টর ড. শায়লা সুলতানা

নিজস্ব প্রতিবেদক: ড. শায়লা সুলতানাকে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি ডিরেক্টর হিসেবে তার নতুন দায়িত্ব পালন করবেন।এর আগে, গত ৩ ডিসেম্বর রোববার ড. শায়লা সুলতানা ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজে যোগদান করেন।ড. শায়লা সুলতানা একজন স্বনামধন্য শিক্ষাবিদ। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মর্ডান ল্যাঙ্গুয়েজেসের ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক জার্নাল এবং বইয়ে ৭০টিরও বেশি নিবন্ধ এবং অধ্যায় রচনা করে ফলিত ভাষা বিজ্ঞান এবং সমাজ ভাষা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিন বছর বাংলাদেশ থেকে ভাষাবিজ্ঞান ও সাহিত্যে সর্বাধিক সাইটেশন পেয়েছেন তিনি। এডি সাইন্টেফিক ইনডেক্স এর তথ্যমতে, সামাজিক বিজ্ঞানে সবচেয়ে বেশি সাইটেশনের ক্ষেত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় এবং বাংলাদেশে পঞ্চম স্থানে রয়েছেন।ইংরেজি ভাষা শিক্ষা, ভাষা ও পরিচয় রূপান্তরের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, ভাষা সমতা ও সামাজিক ন্যায়বিচার, ভাষা ও জেন্ডার, অব-উপনিবেশিকরণ ও উত্তর-ঔপনিবেশিক প্রেক্ষাপটে ইংরেজির বিরাজনীতিকরণ, সমালোচনামূলক ও উত্তর-মানবতাবাদ ফলিত ভাষাতত্ত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্রে ড. শায়লার বিস্তৃত পদচারণা রয়েছে। ড. শায়লা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি এবং কিংস কলেজ লন্ডনের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।ড. সুলতানা ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসে নব উদ্যম আনবেন, যা শিক্ষক-শিক্ষার্থীদের সামগ্রিক অ্যাকাডেমিক অভিজ্ঞতা বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।ভাষাবিজ্ঞানে ড. সুলতানার অসামান্য অবদানের প্রতি ইতিবাচক ও দৃঢ় আস্থা পোষণ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। ড. সুলতানার যোগদান ব্র্যাক ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন তিনি এবং আশাবাদ ব্যক্ত করেন তার নেতৃত্বে ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস নতুন উচ্চতায় আরোহণ করবে যা একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিকে আরও সুসংহত করবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু

ব্র্যাক ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ফিলিস্তিনের জনগণের প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির সংহতি প্রকাশ

ফিলিস্তিনের জনগণের প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির সংহতি প্রকাশ

মন্তব্য করুন