ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি মাহবুবর, সম্পাদক শেলিনা

ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি মাহবুবর, সম্পাদক শেলিনা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি মাহবুবর, সম্পাদক শেলিনা

ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি মাহবুবর, সম্পাদক শেলিনা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট’র সভাপতি নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন। আগামী ২ বছর তারা এই দায়িত্ব পালন করবেন।৪ মার্চ সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থীতা গ্রহণ করেছিলেন শুধু দুইজন। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়। এখন তারা বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উর্বর পরিবেশ সৃষ্টি, গবেষণা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো। আগামী ৬ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজেকে সৌভাগ্যের অংশীজন বলে মনে করছি। পরিষদের উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।আগামী ৬ মার্চ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের কলাম ও ফিচার বিষয়ক সেমিনার

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের কলাম ও ফিচার বিষয়ক সেমিনার

৩ দফা দাবিতে ইবি শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন

৩ দফা দাবিতে ইবি শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন

সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন ধারণ করতে হবে: অ্যাড. শাহ মনজুরুল

সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন ধারণ করতে হবে: অ্যাড. শাহ মনজুরুল

মন্তব্য করুন