হাবিপ্রবিতে টাঙ্গাইলের মিলনমেলা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

হাবিপ্রবিতে টাঙ্গাইলের মিলনমেলা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

হাবিপ্রবিতে টাঙ্গাইলের মিলনমেলা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

হাবিপ্রবিতে টাঙ্গাইলের মিলনমেলা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি: চড়ুইভাতি শব্দটি শুনলেই শৈশবের কথা মনে পড়ে যায়। সময়ের স্রোতে স্মৃতিতে ধুলো জমলেও শব্দের চিত্রকল্পে ধুলো জমে না। চড়ুইভাতি যেনো স্মৃতির কুয়াশাঘেরা জীবনে আগুনের উষ্ণতা। এই সোনালী স্মৃতি তৃপ্ত করে চলে সারা জীবন ।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যায়রত টাঙ্গাইলের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব বাড়াতে এবং জীবনের একঘেঁয়েমি কাটাতে আয়োজন করা হয়েছে প্রাণবন্ত এই চড়ুইভাতি । কর্মব্যস্ত জীবনে একটু অবসরের স্বাদ নিতে সবাই অংশগ্রহণ করেন চড়ুইভাতিতে।২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্কুলমাঠে ২০ ব্যাচের উদ্যোগে এই বনভোজনটি অনুষ্ঠিত হয় । চড়ুইভাতিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো শাহাদত হোসেন খান ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক ড. মো শাহাদত হোসেন খান বলেন, "আজকের এই আয়োজন দেখে আমি অভিভূত । শিক্ষার্থীদের এমন মিলনমেলা আমাকে মুগ্ধ করেছে । বনভোজনে আসা শিক্ষার্থীসহ নেপথ্যের কারিগরদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান" ।বনভোজন অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন- হাফিজুর রহমান অর্ক, মো. সবুজ, মাহতাব হাসান রাদিত, আহনাফ আসিফ, নাজমুল খান । এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, মো রূপম মালিক , অংকুর সূত্রধর ও আশিকুর রহমান আশিক ।বনভোজনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এ ধরণের মিলনমেলা আমাদের মধ্যে পারস্পরিক বন্ধন, ঐক্য, সংহতিতে আরও দৃঢ় করবে।বনভোজনের শেষ পর্ব ছিল পরিচিতি ও অনুভূতি প্রকাশ । এছাড়া ছিলো র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণী এবং ধন্যবাদ জ্ঞাপন । আড্ডা, গান আর খাওয়া দাওয়া করতে করতে দিন শেষে সন্ধ্যা নামল হাবিপ্রবির বুকে। সেই পুরোনো সন্ধ্যা, একই মানুষ, একই ক্যাম্পাস। তবে দিনটি ছিল অন্যদিনের চেয়ে একটু আলাদা । সব মিলিয়ে শৈশবের সেই রোমাঞ্চকর দিনগুলোতে যেন ফিরে গেল সবাই আরেকবার ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

বড়াইগ্রামে শিক্ষার্থীদের মহা-মিলনমেলা ও সম্মাননা প্রদান

বড়াইগ্রামে শিক্ষার্থীদের মহা-মিলনমেলা ও সম্মাননা প্রদান

কদমতলী প্রেসক্লাবের মিলনমেলা ও ইফতার আয়োজন

কদমতলী প্রেসক্লাবের মিলনমেলা ও ইফতার আয়োজন

তানোরে প্রতিবন্ধী ব্যক্তিদের বনভোজন ও কমিটি গঠন

তানোরে প্রতিবন্ধী ব্যক্তিদের বনভোজন ও কমিটি গঠন

সাভারে জামালপুর সমিতির বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

সাভারে জামালপুর সমিতির বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

পিআইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

পিআইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মন্তব্য করুন