আত্মপক্ষ সমর্থন ছাড়াই ইবি শিক্ষককে অবনমন: শাপলা ফোরাম

আত্মপক্ষ সমর্থন ছাড়াই ইবি শিক্ষককে অবনমন: শাপলা ফোরাম

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আত্মপক্ষ সমর্থন ছাড়াই ইবি শিক্ষককে অবনমন: শাপলা ফোরাম

আত্মপক্ষ সমর্থন ছাড়াই ইবি শিক্ষককে অবনমন: শাপলা ফোরাম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৬২তম সিন্ডিকেট সভায় কোনো আত্মপক্ষ সমর্থন ছাড়াই সহযোগী অধ্যাপক ড. মো. বখতিয়ার হাসানকে পদ অবনমন করে প্রভাষক করা হয়েছে বলে দাবি করেছেন ইবির প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর একটার দিকে অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে ইবি রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এতে উপস্থিত ছিলেন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল ইসলামসহ কার্যনির্বাহী সদস্যরা। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজ রহমান রাকিব, সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্ত, সাংগঠনিক সম্পাদক সোহান সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীনসহ আরও অনেকে।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতার বিষয়টি প্রকাশ পাওয়ায় উক্ত বোর্ডের একজন নিয়োগ প্রার্থী সংক্ষুব্ধ হয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেন। দুদক অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করলেও ওই তদন্ত কার্যক্রম এখনও চলমান আছে। দুর্নীতি দমন কমিশন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তদন্তের নির্দেশ প্রদানের পরপরই উপাচার্য ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তদানীন্তন সভাপতির বিরুদ্ধে নিয়োগ বোর্ডে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। ফিন্যান্স ব্যাংকিং বিভাগের তৎকালীন সভাপতি ড. মোহাম্মদ বখতিয়ার হাসান তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগের প্রতিকার চেয়ে শাপলা ফোরাম বরাবর আবেদন করেন। বখতিয়ার হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে শাপলা ফোরামের কার্যনির্বাহী কমিটি একাধিকবার মাননীয় উপাচার্য প্রশাসনের সাথে মতবিনিময় করেন ও সম্মানজনক সমাধানের আহ্বান জানান। শাপলা ফোরামের সব আহ্বান উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ড. বখতিয়ার হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাপলা ফোরামের আহ্বান উপেক্ষা করায় ড. বখতিয়ার হাসান সবশেষ উচ্চআদালতের আশ্রয় নেন ও আদালত একে স্থগিত করেন।’বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে শাপলা ফোরামের নেতারা বলেন, ‌‘প্রধানমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে জড়িত দেখানোর নির্দেশ দিয়েছেন ও শিক্ষামন্ত্রী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শান্তিপূর্ণ নিরবিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন তখন মাননীয় উপাচার্যের এ ধরনের প্রতিহিংসা পরায়ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা তৈরি হয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্বে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমি যতদূর জানি তদন্ত কমিটি তাদের ডেকেছিলো। বিষয়টি ভালো তদন্ত কমিটির সদস্যরাই বলতে পারবে। তবে তারপরও যদি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারে। সিদ্ধান্ত সিন্ডিকেটে তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই হয়েছে।’
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের কলাম ও ফিচার বিষয়ক সেমিনার

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের কলাম ও ফিচার বিষয়ক সেমিনার

৩ দফা দাবিতে ইবি শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন

৩ দফা দাবিতে ইবি শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন

মন্তব্য করুন