প্রকাশ : ০৩ জানুয়ারী ২০২৪ ০৯:০২ এএম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন শেখ হাসিনার অনন্য অবদান: উপাচার্য
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশে বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে স্বাধীনতার চুয়াল্লিশ বছর পর জাতির পিতার কন্যা শেখ হাসিনার কল্যাণে। আমাদের জাতীয় সংগীতের স্রষ্টা বিশ্বকবির নামে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন শেখ হাসিনার অনন্য অবদান।
৩ জানুয়ারি বুধবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রফেসর শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ ও দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে বলতে পারি, আমাদের প্রত্যাশা মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হোক। মানবিকতা, প্রগতিশীলতা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনা যে অবদান রেখেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সেই অভিযাত্রায় সারথী হয়ে তার পাশে থেকে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রে কাজ করে যাবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের-৬ আসনের আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী চয়ন ইসলাম।
এসময় তিনি বলেন, শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেই স্বপ্ন পূরণ করেছেন। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়টি দেশের প্রধান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং একইসাথে বিশ্বমানের গবেষণার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগের প্রতি সমর্থনের জন্য তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মতবিনিময় সভাটি আয়োজনের জন্য সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মোহাম্মদ তানভীর আহমেদের সঞ্চালনায় মতবিনিময়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১১ মাস আগে
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন শেখ হাসিনার অনন্য অবদান: উপাচার্য