তালা কেটে রুম দখলের অভিযোগ জাবি ছাত্রলীগ নেতা দেলোয়ারের বিরুদ্ধে

তালা কেটে রুম দখলের অভিযোগ জাবি ছাত্রলীগ নেতা দেলোয়ারের বিরুদ্ধে

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

তালা কেটে রুম দখলের অভিযোগ জাবি ছাত্রলীগ নেতা দেলোয়ারের বিরুদ্ধে

তালা কেটে রুম দখলের অভিযোগ জাবি ছাত্রলীগ নেতা দেলোয়ারের বিরুদ্ধে

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তালা কেটে হলের কয়েকটি রুম দখলের অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।২ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে।জানা যায়, শুক্রবার রাতে হলের 'এ' ব্লকের ৪৪৬ নম্বর রুমের তালা কাটতে নিজ বিভাগের কয়েকজন জুনিয়রকে পাঠান দেলোয়ার। তবে তালা অর্ধেক কাটার পর প্রাধ্যক্ষের ফোন পেলে চলে যান তারা। এর আগেও তালা কেটে হলের 'এ' ব্লকের ২৩৩ এবং ২৬৩ নম্বর কক্ষসহ অনেকগুলো কক্ষ দখল করেন দেলোয়ার।হল সূত্রে জানা যায়, দেলেয়ারের ছাত্রত্ব শেষ হলেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের ছত্রছায়ায় হলে অবস্থান করছেন তিনি। হলে দীর্ঘদিন ধরেই এমন কাজ করে আসছেন দেলোয়ার। নিজের বিভাগের জুনিয়রদের হলে সিট দিতে বৈধ শিক্ষার্থীদের রুম দখল করেন তিনি।তবে অভিযোগ অস্বীকার করে মো. দেলোয়ার হোসেন বলেন, 'এই বিষয়ে অবগত নই, আমি ঢাকায় আছি। এছাড়া আমি কাউকে তালা কাটতে পাঠাইনি। আমি কাউকে তালা কাটতে পাঠিয়েছি এসব ভিত্তিহীন।'এর আগে যেসব রুমের তালা কাটা হয়েছে সেগুলোর বিষয়ে তিনি বলেন, 'ওই রুমগুলোতে এখন জুনিয়ররা থাকতেছে।'এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম বলেন, 'হলে তালা কাটার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সমাধান করে দিয়েছি। তবে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।'
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

সরকারি চাকরিতে ফের কোটা, জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

সরকারি চাকরিতে ফের কোটা, জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

মন্তব্য করুন