গবিতে ১২ ফেব্রুয়ারি পিঠা উৎসব, চলছে প্রস্তুতি

গবিতে ১২ ফেব্রুয়ারি পিঠা উৎসব, চলছে প্রস্তুতি

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

গবিতে ১২ ফেব্রুয়ারি পিঠা উৎসব, চলছে প্রস্তুতি

গবিতে ১২ ফেব্রুয়ারি পিঠা উৎসব, চলছে প্রস্তুতি

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আগামী ১২ ফেব্রুয়ারি পঞ্চমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্কের আয়োজন থাকবে।ইতোমধ্যে, পিঠা উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। পিঠা উৎসবে মোট ২৭টি স্টল থাকবে। বাহারি সাজে সজ্জিত হচ্ছে স্টল সাজানোর কাজ। স্টলের ব্যতিক্রমধর্মী নাম ও নানা ঐতিহ্যবাহী পিঠা-পুলির পসরা নিয়ে আসছে শিক্ষার্থীরা। পোস্টার, প্ল্যাকার্ড আর ফেস্টুনে সাজানো হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরি ছিলেন সংস্কৃতিমনা একজন ব্যক্তিত্ব। তাঁরই আদর্শ অনুসরণে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উৎসব পালন করে থাকি, তন্মধ্যে পিঠা উৎসব অন্যতম। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চেতনার বিকাশ ঘটবে।এ ছাড়াও তিনি বলেন, পিঠা উৎসব উপলক্ষে একটি অনুষদ ও চারটি বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তিতে থাকছে বিশেষ আকর্ষণ।প্রসঙ্গত, ২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) উদ্যোগে প্রথমবারের মতো পিঠা উৎসব হয়। এরপর ২০১৭ ও ২০২০ সালে এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। সর্বশেষ, গত বছর গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

সোহরাওয়ার্দী কলেজে বসন্ত বরণ-পিঠা উৎসব

সোহরাওয়ার্দী কলেজে বসন্ত বরণ-পিঠা উৎসব

পীরগাছায় মিলিনিয়াম চাইল্ড স্কুলে সপ্তাহব্যাপী পিঠা উৎসব

পীরগাছায় মিলিনিয়াম চাইল্ড স্কুলে সপ্তাহব্যাপী পিঠা উৎসব

নোয়াখালীতে বিএমএ’র আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

নোয়াখালীতে বিএমএ’র আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

হিলিতে হাতের তৈরি পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

হিলিতে হাতের তৈরি পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

গাজীপুরে স্মাইলের উদ্যোগে পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

গাজীপুরে স্মাইলের উদ্যোগে পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

মন্তব্য করুন