বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করা হয়েছে: কাদের সিদ্দিকী

বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করা হয়েছে: কাদের সিদ্দিকী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করা হয়েছে: কাদের সিদ্দিকী

বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করা হয়েছে: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি: কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে হত্যা করা হয়েছে। মুক্তিযোদ্ধারা এখনো তাদের যথাযোগ্য মূল্যায়ন পায়নি।তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে শওকত মোমেন শাহজাহানের ছেলে জয়ের কাছে হেরেছি। খবরটা কি ভাল না। আমার পরিচয় কি। আমার পরিচয় আমি বঙ্গবন্ধুর বাংলাদেশের মধ্যে এক নাম্বার ভক্ত, বঙ্গবন্ধুর অনুসারী। শুধু তার নির্দেশে যুদ্ধই করেনি বরং তাকে হত্যার প্রতিবাদ করেছি। তখন প্রতিবাদ করতে অনেককে পাইনি।  ২ মার্চ শনিবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে “কাদেরিয়া বাহিনীর ২৭ নং হিরো কোম্পানি ৭১” নামের গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।ভূঞাপুর সম্পর্কে তিনি বলেন, সিরাজগঞ্জ, জামালপুর ও শেরপুরের চেয়ে কদ্দুস নগরখ্যাত ভূঞাপুর মুক্তিযুদ্ধের অবদান সবচেয়ে বেশি। তবে সখীপুর উপজেলা প্রথম। ভূঞাপুর যার জন্য হয়েছে তিনি হলেন প্রিন্সিপাল ইবরাহীম খান। প্রিন্সিপাল ইবরাহীম খা পাকিস্তানকে সমর্থক করে নাই। আমাদের যাদের কালো অক্ষর পেটের মধ্যে গেছে সেটা এই ইবরাহীম খার জন্য হয়েছে। ইব্রাহীম খার জন্যই আমি কাদের সিদ্দিকী, সামছুল হক, আবদুল মান্নান, বদি ভাই হয়েছে। গোবিন্দাসীর মীর মোয়াজ্জেম হোসেন দুদু মিয়া মুক্তিযোদ্ধাদের খাবার যোগান না দিলে তারা যুদ্ধ করতে পারতো না।বঙ্গবীর বলেন, ভূঞাপুরে ১১ আগষ্ট পাকিস্তানীদের অস্ত্রবোঝাই জাহাজ ধ্বংস করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা কারোর বাবার মুরাদ নেই বন্ধ করার। কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১৭ হাজারের বেশি তবে ১৮ হাজার নয়।বীরমুক্তিযোদ্ধা আবদুল হাকীম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম, লেখক মির্জা মহীউদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষক মামুন তরফদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, আজিজুর রহমান আজিজ প্রমুখ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এমপি বাঁধনের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এমপি বাঁধনের শ্রদ্ধা

ধামরাইয়ে ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’ উদ্বোধন

ধামরাইয়ে ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’ উদ্বোধন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের মূল কারণ বঙ্গবন্ধু সেতু: অতিরিক্ত আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের মূল কারণ বঙ্গবন্ধু সেতু: অতিরিক্ত আইজিপি

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন

মন্তব্য করুন