প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৩৯ পিএম
হবিগঞ্জে বজ্রপাতে একই পরিবারের ২ জন নিহত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরের শিমুলগড় ছাতিয়ান সড়কে আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে নিজের বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন, সাদিয়া ও শান্তা। গুরুতর আহত অবস্থায় শারমিন আক্তার নামের আরেকজনকে উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতিয়ান দক্ষিণ গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তার (৩৬), পুত্রবধূ শান্তা আক্তার (২১) এবং নাতনি সাদিয়া আক্তারকে (১২) নিয়ে শিমুলঘর গ্রামের ছেনু মিয়ার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যান। খাবার শেষে নিজ বাড়িতে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌছামাত্র হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে পুত্রবধূ শান্তা এবং নাতনী শিশু সাদিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ রহমত আলীর স্ত্রী শারমীন আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। মাধবপুর উপজেলা ৫০ শ্রদ্ধা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ রকিকুল ইসলাম খান ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পালের অনুমতিক্রমে মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
হবিগঞ্জে বজ্রপাতে একই পরিবারের ২ জন নিহত