চিকিৎসকের কক্ষে রোগী এলেই শরবত দিয়ে করা হচ্ছে আপ্যায়ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: তীব্র গরমে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই রোগী আসছে চিকিৎসা সেবা নিতে। গরম উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন রোগীরা।
অন্যদিকে গরমে রোগীদের একটু স্বস্তি দিতে শরবত খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ১২ নম্বর কক্ষসহ আশপাশের দাঁড়িয়ে থাকা রোগীদের লেবুর শরবত খাওয়ানো হচ্ছে। এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন ওই চিকিৎসক।
হাসপাতালে আগত রোগীরা বলছেন, ‘প্রচন্ড গরমে যখন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন, তখন অনেক পানি পিপাসা হয়৷ সিরিয়াল চলে যাবে বলে পানি খাওয়ার জন্য বাইরেও যেতে পারেন না। ডা. হরগোবিন্দ সরকারকে যখন দেখলাম শরবত খাওয়াচ্ছেন, তখন শরবত খেয়ে তৃষ্ণা অনেকটাই দূর হয়েছে এমন মানবিক চিকিৎসক দেশের সব হাসপাতালে থাকলে রোগীদের আর কষ্ট করতে হবে না৷
ডা. হরগোবিন্দ সরকার অনুপ এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘রোগীদের গরমে তৃষ্ণা মেটাতে ও স্বস্তি দিতেই শরবত দিয়ে আপ্যায়নের ব্যবস্থা। বিশেষ করে, দূরদূরান্ত থেকে যেসব রোগী হাসপাতালে সেবা নিতে আসেন তাদের কথা চিন্তা করেই এর আয়োজন৷
সংশ্লিষ্ট
নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় সাইফুল ইসলাম চাঁন নামের এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার সাইফুল ইসলাম চাঁন (৩৫) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, গ্রেফতার সাইফুল অনলাইনে 'অ্যাপাচি ফোরভি' নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দেয়। স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।এসময় বাকি তিনজন পালিয়ে যায়।এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালকের দক্ষতায় রক্ষা পেল অটোরিকশার ৫ যাত্রী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ অটোরিকশাটি আটকে যায়। এসময় চালক দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদেরকে রক্ষা করেন। ট্রেন চালক এনায়েত হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, ‘ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি প্রায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর শুরুতে অটোরিকশাটি দেখা যায়নি; যখন দেখি তখন খুব কাছাকাছি চলে আসি। ভেপু বাজাতে থাকি যেন এটি সরে যায়, কিন্তু সেটি সরছিল না। এরপর চেষ্টা করি ট্রেন থামানোর। আল্লাহর রহমতে অটোরিকশা থেকে কয়েক ফুট দূরে ট্রেন থেমে যায়।’ রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কাউতলী এলাকায় সেতুর কাছাকাছি পৌঁছালে সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ লেভেল ক্রসিংয়ে আটকে যায়। চালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেন থামিয়ে দেয়ায় অটোরিকশায় থাকা চালকসহ ৫ যাত্রী রক্ষা পান।
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: চলতি বর্ষা মৌসুমে বিষধর সাপের আতংকে দিন কাটাচ্ছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে ডজন খানেক সাপের ছোবলের শিকার হয়েছে। আন্ক্রান্তদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।উপজেলায় পদ্মা ও গড়াই নদীবিধৌত গোপোগ্রাম, আমবাড়িয়া, শোমসপুর, সন্তোষপুর, উত্তর শ্যামপুর, ফুলবাড়ি, একতারপুর, ইচলাট ও বনগ্রাম। এসব অঞ্চলের লাখো মানুষ পশুপালন ও কৃষির উপর নির্ভরশীল। যেকোনো সময় বিষধর সাপের সামনে পড়তে হতে পারে যে কাউকে। তাই ভয়ে জমিতে কাজে যেতে পারছেন না তারা।ক্ষেতখামার বা নদীর চরাঞ্চলে এই বিষধর সাপের আশ্রয়স্থল হলেও বর্ষাকাল বা এর আগেভাগেই তা চলে আসে লোকালয়ে। এরই মধ্যে উপজেলায় বিষধর সাপের ছোবলে মারা গেছেন ৩ জন। গত দুই বছর ধরে জানিপুর, শিমুলিয়া, গোপোগ্রাম ও আমবাড়িয়া এই চার ইউনিয়নে বিষধর সাপের উপদ্রব বেশি দেখা দিয়েছে। সাপে কাটলেও সঠিক সময়ে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অনেকেই। ফলে সাপের আতংকে দিন কাটছে স্থানীয়দের।খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। সাপে কাঁটা রোগী বা পরিবারের কেউ আতঙ্কিত না হয়ে রোগীকে ওঝার কাছে না নিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।সমস্যা সমাধানে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ইউএনও ইরুফা সুলতানা।তবে অ্যান্টিভেনম এর যথাযথ প্রয়োগ ও আতংক থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে হলুদিয়া হাট সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।২২ জুন শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, সেতু ভেঙে খালে পড়া মাইক্রোবাসটিতে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন লোকজন। এ সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন। এদিকে আমতলী ও তালতলী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ৯ জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এখনো ৪ জন নিখোঁজ রয়েছে। ৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি নিখোঁজদের খোঁজায় আমাদের অভিযান অব্যহত আছে।

মন্তব্য করুন