দেশের শিক্ষার ক্ষেত্রে সব উন্নতি করেছে শেখ হাসিনা সরকার: এমপি মমিন

দেশের শিক্ষার ক্ষেত্রে সব উন্নতি করেছে শেখ হাসিনা সরকার: এমপি মমিন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

দেশের শিক্ষার ক্ষেত্রে সব উন্নতি করেছে শেখ হাসিনা সরকার: এমপি মমিন

দেশের শিক্ষার ক্ষেত্রে সব উন্নতি করেছে শেখ হাসিনা সরকার: এমপি মমিন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী)  আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল বলেছেন, দেশের শিক্ষার ক্ষেত্রে সব উন্নতি করেছে শেখ হাসিনা সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে  শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর তার অবর্তমানে শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ যখনই রাষ্ট্রক্ষমতায় আসে, তখনই দেশ ও দেশের মানুষের সার্বিক উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের অগ্রগতিই প্রমাণ করছে, আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার।১৭ অক্টোবর মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি মমিন বলেন, যারা আগামীর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দেবেন, তাদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদে পাঠদানের জন্য সারাদেশে উন্নত একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক। আমাদের শিক্ষার্থীরা সৌভাগ্যবান, কারণ তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছেন। তিনি দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে নিরলসভাবে কাজ করে চলছেন।উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সহকারী অধ্যাপক মজনু মিয়া, সরকারি অধ্যাপক বজ্র গোপাল সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ, সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ উৎসসহ কলেজের শিক্ষার্থীরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবি ফরিদপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর

শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবি ফরিদপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

মন্তব্য করুন