প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ০৩:০৪ পিএম
বীরগঞ্জে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি পালসার মোটরসাইকেল, ২টি হ্যান্ডকাপ, ডলার ও নগদ ১০ হাজার উদ্ধার করা হয়।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজারের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমনের দিক নির্দেশনায় বৃহস্পতিবার বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে এসআই আনোয়ার ইসলাম ও এএসআই সিরাজুল আওলাদ সুমনসহ পুলিশের টিম উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজারের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভূয়া ডিবি পুলিশ ও ডলার প্রতারণা চক্রের এই দুইজন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলো- মুরারীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৭) ও মৃত: আনিস মিয়ার ছেলে মো: শহিদুল ইসলাম (৪০)।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দুইজন ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা উপজেলাসহ বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে কৌশলে ডলার প্রতারণা করতো। আসামিদের বিরুদ্ধে বীরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি মামলার দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
বীরগঞ্জে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার