চার সহযোগীসহ হিজলার মাদকসম্রাট ইয়াসিন গ্রেফতার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

চার সহযোগীসহ হিজলার মাদকসম্রাট ইয়াসিন গ্রেফতার

চার সহযোগীসহ হিজলার মাদকসম্রাট ইয়াসিন গ্রেফতার

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চর কুশুরিয়া গ্রামের অলি উদ্দিন মাতুব্বরের পুত্র চিহ্নিত মাদকসম্রাট স্পিডবোট ও মোটরসাইকেল চালক ইয়াসিন মাতুব্বর ও তার চার সহযোগীকে ২৬ কেজি গাঁজাসহ চাঁদপুরের হরিনায় নৌ পুলিশ গ্রেফতার করেছে।২৮ ফেব্রুয়ারি বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এসআই মো. জহির উদ্দিন, এসআই মিঠুন বালা, এএসআই রিয়াজুল ইসলাম ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল চাঁদপুর সদর থানাধীন বাঁশগাড়ি খালের মুখে মেঘনা নদী থেকে একটি স্পিডবোট ও  ২৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করে। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনকারী স্পিডবোড।গ্রেফতার অন্য আসামিরা হলেন, চর কুশুরিয়া গ্রামের ইলিয়াস, সাইফুল মাতুব্বর ও শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার তোফাজ্জল গাজীর পুত্র ফারুক গাজী।অভিযান পরিচালনার সময় ইয়াসিনের সহচর ও চাচাতো ভাই স্পিডবোট থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।বিভিন্ন সূত্রে জানা যায়, বরিশাল জেলার কয়েকজন মাদকসম্রাটের মধ্যে অন্যতম ইয়াসিন ও তার সহযোগীরা।ইয়াসিন মাতুব্বর হিজলাসহ জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন যাবত নানা ধরনের মাদকের কারবার করে আসছে।চাঁদপুর সদর নৌ থানার ওসি কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ময়মনসিংহে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে র‍্যাব

চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবা উদ্ধার, কথিত সাংবাদিকসহ আটক ১৩

মন্তব্য করুন