প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ০৩:০০ এএম
কাউনিয়ায় শাক বিক্রেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় শাক বিক্রেতা সোলায়মান হত্যা মামলায় প্রধান আসামি শহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ।
১ এপ্রিল সোমবার হারাগাছ থানার ওসি হারিসুল ইসলামের নেতৃত্বে এসআই কামাল হোসেন, সিরাজুল ইসলাম, হাবিবুর ও কামনাশীষ অভিযান চালিয়ে সারাই কাচু আলুটারী এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করে।
শহিদুল ইসলাম উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামের আব্দুল গনির ছেলে। আর নিহত সোলায়মান মিয়া একই গ্রামের মৃত মালেকের ছেলে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি হারিসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি জানান, সোলায়মান ও শহিদুল দুইজনেই সবজি বিক্রেতা। গ্রামে শাক সবজি বেচাবিক্রি নিয়ে সোলায়মান ও শহিদুলের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সোমবার সকালে সোলায়মান ভ্যান গাড়িতে শাক বিক্রির জন্য বের হয়। কাচু আলুটারী বিলকুলের পুকুর পাড় এলাকায় পৌঁছালে সোলায়মানের পথ রোধ করে আরেক শাক বিক্রেতা শহিদুল। আর শাক সবজি বেচাবিক্রি নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে সোলায়মানকে বেধরক মারপিট করে শহিদুল ও তার সহযোগী নজরুল ইসলাম নাজু। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সোলায়মান। পরে স্বজনরা সোলায়মানের মরদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের ফরেন্সি বিভাগে পাঠায়।
এ ঘটনায় নিহত সোলায়মানের ছেলে জামাল মিয়া বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি হারিসুল ইসলাম জানান, হত্যা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
কাউনিয়ায় শাক বিক্রেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার